২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম পিপিপি প্রকল্প 'বঙ্গবন্ধু বিমানবন্দর' অনুমোদন

ঘোষণার এক বছরেরও বেশি সময় পর সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) আওতায় প্রথম প্রকল্প হিসেবে নীতিগত অনুমোদন পেয়েছে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণার এক বছরেরও বেশি সময় পর সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) আওতায় প্রথম প্রকল্প হিসেবে নীতিগত অনুমোদন পেয়েছে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নজরুল কবীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। নীতিমালা অনুযায়ী কোনো প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়িত হওয়ার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন প্রয়োজন হয়। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ৫০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান নজরুল। এর মধ্যে বিমানবন্দর থেকে রাজধানী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মনোরেল তৈরির ব্যয়ও অন্তর্ভুক্ত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত অর্থবছরের বাজেট বতৃতায় দেশের দুর্বল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের এ নতুন খাতের (পিপিপি) ঘোষণা দেন। গত ১৭ জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে পিপিপি নীতিমালা অনুমোদিত হওয়ার পর গত ১ অগাস্ট সরকার গেজেট আকারে তা প্রকাশ করে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে নতুন এ বিমানবন্দর নির্মাণের জন্য স