২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ডাকাত সন্দেহে আটক ৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাঘোনায় শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 05:24 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বান্দরবান, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাঘোনায় শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার সকালে এলাকাবাসী ডাকাত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে। এরা হলেন- লম্বাঘোনা এলাকার মো. হানিফ, বাদশা মিয়া, আবুল হোসেন ও আবদুস সবুর। বাইশারী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মো. ইসলাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গভীর রাতে মুখোশ পরে কয়েকজন ডাকাত লম্বাঘোনার আবদুস সালামের বাড়িতে ঢোকে। এ সময় সালাম চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়। কিন্তু গৃহকর্তা তাদের চিনে ফেলেন বলে দাবি করেন। সকালে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী চারজনকে আটক করে। পুলিশ কর্মকর্তা আরো জানান, বাইশারীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.