২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাংলাদেশীকে কুপিয়েছে বিএসএফ

যশোরের পুটখালি সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশীকে কুপিয়ে জখম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বেনাপোল, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের পুটখালি সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশীকে কুপিয়ে জখম করেছে। আহত হাবিব যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে। হাবিব যশোরের একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বিএসএফ'র আংরাইল ক্যাম্পের জওয়ানরা তাকে কুপিয়ে জখম করে। পরে তিনি পালিয়ে আসলেও তার সঙ্গে থাকা দুই গরু ব্যবসায়ীকে তারা নিয়ে গেছে। অপহৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে রুহুল আমিন (৪০) এবং আবুল মাজেদেও ছেলে বাপ্পী (১৬)। তবে বিডিআর অপহরণের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। যশোর ২২ রাইফেলস ব্যাটালিয়নের গোগা কোম্পানির কমান্ডার সুবেদার ইমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি একজন গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার কথা শুনেছেন। তবে অপহরণ সর্ম্পকে কিছুই জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.