২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনির শিকার তিন চাঁদাবাজ গ্রেপ্তার

চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার তিন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার তিন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ইসমাঈল, আইযুব ও হারুন। শনিবার সকালে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গেলে তাদের পিটুনি দেয় স্থানীয় জনতা। পরে খবর পেয়ে নগরী চান্দগাঁও থানার পুলিশ তাদের আটক করে। গণপিটুনিতে গুরুতর আহত ছিনতাইকারী ইসমাঈলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমন নামে এক মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা চাইতে গেলে স্থানীয়রা তাদের পিটুনি দেয়। এ ঘটনায় মাছ ব্যাবসায়ী সুমন চান্দগাঁও থানায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন বলে জানান রেজাউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২০৫২ ঘ.