গোপালগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এরমধ্যে এয়ারগানের গুলিবিদ্ধ হন অন্তত সাতজন।
আহত মিরাজ মোল্লা (৪২), মনির মোল্লা (৩৬), ফরহাদ মোল্লা (৩৩) ও ওসমান শেখকে (২৮) গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার এড়াতে অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তাদের নাম জানা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন মনির মোল্লা ও মিরাজ মোল্লা জানান, এলাকার আধিপত্য নিয়ে গ্রামের মিজান মোল্লা ও আবুল কালাম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় পাওনা টাকা চাওয়া নিয়ে কালাম গ্র"পের লোকজন মিজান গ্র"পের মনিরকে লাঞ্ছিত করে।
এর জেরে শনিবার সকাল ৮টার দিকে উভয় গ্র"পের লোকজন ঢাল, সড়কি ও এয়ারগানসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, একঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.
bdnews24