২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঈদের একদিন আগে টাকা দেয়া প্রহসন'

ঈদের একদিন আগে টাকা দেয়াকে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে প্রহসন অভিহিত করে ১ সেপ্টেম্বরের মধ্যে তা দেয়ার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের একদিন আগে টাকা দেয়াকে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে প্রহসন অভিহিত করে ১ সেপ্টেম্বরের মধ্যে তা দেয়ার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন। বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নামের সংগঠনটির শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সেপ্টেম্বরের ১০ অথবা ১১ তারিখে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ হবে। অথচ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অগাস্ট মাসের বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।" সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "শেষ তারিখের আগে ব্যাংকে টাকা পৌঁছালেও ব্যাংক শিক্ষকদের টাকা আটকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নেয়। শেষ তারিখে টাকা দেয়ায় অনেকে ঈদের আগে টাকা তুলতে পারেন না।" এ কারণে ঈদের আগে উৎসব ভাতা, সেপ্টেম্বর মাসের বেতন, অগাস্ট মাসের বেতন ১ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। শিক্ষকরা উৎসব ভাতা কখনো ঈদের আগে পায় না দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঈদের পরে উৎসব ভাতা দিয়ে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত করা হয় শিক্ষক-কর্মচারিদের পরিবারকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২৮ ঘ.