২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলী বিষ্ফোরণে আরো একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীতে স্টিল মিলে বিষ্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ভারতীয় প্রকৌশলী মদন বাবু (৪৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 10:57 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে স্টিল মিলে বিষ্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ভারতীয় প্রকৌশলী মদন বাবু (৪৫) মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিরুপমা হাসপাতালে তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আজম খান ফারুকী। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে দুই জন মারা গেলেন। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কদমতলীতে হাসান স্টিল মিলের চুল্লীতে হঠাৎ বিম্ফোরণে আগুন ধরে গেলে নয়জন অগ্নিদগ্ধ হন। ওইদিন বিকালে মিলের ভেতর থেকে মেশিন অপারেটর বিল্লাল হোসেন (৩২) এর লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬৫৫ ঘ.