ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে গাবতলী-সদরঘাট নৌ-রুটে শনিবার চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস।
বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে এ সার্ভিসের উদ্বোধন করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
এরপর গাবতলী থেকে সদরঘাটের উদ্দেশ্যে 'তুরাগ' ও 'বুড়িগঙ্গা' নামের দু'টি ওয়াটার বাস যাত্রা করে।
বাস দু'টি প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেড় ঘণ্টার নিয়মিত বিরতিতে সদরঘাট, সোয়ারী ঘাট, খোলামুড়া, বছিলা ও গাবতলী রুটে চলাচল করবে।
এ বিষয়ে নৌ-পরিবহনমন্ত্রী স
bdnews24