সুনামগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে একজন খুন হয়েছে।
নিহত আবদুল করিম (৩৫) লালপুর গ্রামের রহমত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সদর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আবদুল করিমের গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ আবদুল করিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১০ ঘ.
bdnews24