২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আহত তরুণের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে আহত সজিব (২২) শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

গাইবান্ধা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে আহত সজিব (২২) শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ২১ অগাস্ট রাতে জেলা শহরের ফকিরপাড়া ও পশ্চিমপাড়ার দু'দল তরুণের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। বিকাল ৫টায় সজিবের লাশ বাড়িতে পৌঁছার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে। শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে লাশ রেখে প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় প্রায় একঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাদৎ হোসেন এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়। জানাজা শেষে সন্ধ্যায় পৌর কবরস্থানে সজিবের লাশ দাফন করা হয়। তিনি শহরের ফকিরপাড়ার মুকুল মিয়ার ছেলে। গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩৪০ ঘ.