ভোলা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্জয় চক্রবর্তীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার উপজেলার চর তোফাজ্জল গ্রামের এক তরুণী (১৯) তার বিরুদ্ধে এ অভিযোগ করেন।
চরফ্যাসন থানার ওসি নাসির উদ্দিন মল্লিক অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত চলছে।
দায়ের করা অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে ইউএনও সন্জয় চক্রবর্তী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তিন পুলিশসহ চর তোফাজ্জল গ্রামের আবদুস সালামের ঘরে প্রবেশ করেন।
এ সময় ঘরে ঘুমিয়েছিলো ওই তরুণী, তার বড় বোন (২৮), বোনের মেয়ে (৪) ও ফুফাতো ভাই (১২)।
ঘরে ঢুকে ইউএনও দুই বোনকে মারধর করে টেনে হিচড়ে বিবস্ত্র করে গাড়িতে তোলেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ইউএনও'র গাড়ি আটক করে। এক ফাঁকে তিন পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
ইউএনও লোকজনকে নিজের পরিচয় দিয়ে জানান এই বাড়ি অনিল চন্দ্র শীল নামের এক ব্যক্তি। তিনি দখল উচ্ছেদ করতে এসেছেন।
পরে নুরাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে রাতভর সমঝোতা বৈঠক শেষ গাড়িসহ ইউএনওকে ছেড়ে দেওয়া হয়।
গভীর রাতের ওই বৈঠকে নুরাবাদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুর রব, সচিব সামসুদ্দিন, দুলার হাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক ও নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার উপস্থিত ছিলেন।
পুলিশের উপস্থিতির বিষয়ে ওসি জানান, নুরাবাদের একটি বাড়িতে ঢুকে কয়েক যুবক মেয়েদের জিম্মি করে নির্যাতন করছে- মন্ত্রণালয় থেকে এমন তথ্য প্রাপ্তির কথা বলে ইউএনও জরুরি ভিত্তিতে পুলিশ চেয়েছিলেন।
তাকে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুজন কনেস্টবল দেওয়া হয়েছিলো।
এলাকাবাসী জানিয়েছে, জমি নিয়ে অনিল চন্দ্র শীল ও আবদুস সালাম মাস্টারের পরিবারের মধ্যে বিরোধ চলছে। স
bdnews24