ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে একটি পুরনো টায়ারের গুদামে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।
কদমতলী থানার এএসআই মাসুদ খলিফা জানান, রাত সোয়া ১০টার দিকে লালমসজিদ এলাকার এক নম্বর রোড়ের ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক দিলিপ কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে জানান, আগুন লাগার আধ ঘন্টার মধ্যে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে দমকল কর্মীরা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24