২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন এরশাদ

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। বৃহস্পতিবার রাজধানীতে এক ইফতার পার্টি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন,''উচ্চ আদালতের রায়কে আমি স্বাগত জানাই। এই রায়কে আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি।'' এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয় পার্টি এই ইফতার পার্টির আয়োজন করে। বৃহস্পতিবার সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সেইসঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেছে আদালত। আদালত রায়ে বলেছে, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের জারি করা সামরিক শাসন, এর পর থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা সব সামরিক আদেশ, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, সামরিক আইন আদেশ ও সামরিক আইন নির্দেশ অবৈধ। ইফতার পার্টিতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪০ ঘ.