বগুড়া, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারী ও তার মেয়ে মারা গেছে।
বুধবার দুপুরে মেয়ে নিয়ে রাস্তার পার হওয়ার সময় বগুড়া-রংপুর মহাসড়কে একটি মিনিবাস তাদের চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সোনাতলা থেকে শহরের দিক আসা একটি মিনিবাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই জানান, পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24