২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় ডিউককে জিজ্ঞাসাবাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোনের ছেলে সাইফুল ইসলাম ডিউককে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 06:16 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোনের ছেলে সাইফুল ইসলাম ডিউককে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ডিউক তার একান্ত সচিব-২ ছিলেন। ২১ অগাস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপারিনটেনডেন্ট আবদুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। সিআইডি'র একটি সূত্র জানায়, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ডিউককের ভায়রা সাইফুল ইসলাম জোয়ার্দার একটি গোয়েন্দা সংস্থার শীর্ষপদে ছিলেন। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। জোয়ার্দার গ্রেনেড হামলায় সন্দেহভাজন পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন আহমেদকে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জোয়ার্দারের অবস্থান জানার জন্য ডিউককে চিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্র জানায়। তাজউদ্দিন বিএনপি নেতা এবং একই মামলায় গ্রেপ্তার আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/০০১০ ঘ.