লক্ষ্মীপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে জবাই করেছে দুর্বৃত্তরা।
উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাড়ি থেকে সোমবার সন্ধ্যার পর সে নিখোঁজ হয়। মঙ্গলবার বিকালে বাড়ির পাশে একটি বিলে লাশ পাওয়া যায়।
নিহত তুষার (১২) ওই গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় কাঞ্চনপুর আহম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
রামগঞ্জ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আলমগীর ও ফারুক নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে।
মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24