ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ২৪ ঘন্টার অভিযানে দুই হাজার ৩৩২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, দু'টি বিস্ফোরক দ্রব্য ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্র বিহীন ৩৮টি মোটর সাইকেলও আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে- অস্ত্র মামলায় ১২জন, বিস্ফোরক দ্রব্য আইনে একজন, সাজাপ্রাপ্ত আসামি সাতজন, পরোয়ানাভুক্ত আসামি ১৬৩৯ জন এবং অন্যান্য আসামি ৬৭৩ জন।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি পাইপগান, দু'টি রিভলবার ও তিনটি পিস্তল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/জেবি/এইচএ/২০৪০ ঘ.
bdnews24