২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বান্দরবান সদর উপজেলায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

বান্দরবান, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান সদর উপজেলায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার জামছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটকৃতরা অস্ত্রের মুখে যানবাহন থেকে চাঁদায় আদায় করছিলো। তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত চারটি মটরসাইকেল, একটি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি, থ্রি নট থ্রি রাইফেলের কয়েকটি গুলির খোসা, ২৮ হাজার ১৭০ টাকা, একটি ম্যাগজিন, একটি স্ট্যাফলার, চাঁদা আদায়ের রশিদ বই ও ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- বান্দরবান সদরের বালাঘাট এলাকার তৈয়ব আহমদ তালুকদার (২৮), উজানীপাড়ার সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট উচেনও মারমা (৪৫), খানসামা পাড়ার মংপ্র"চিং মারমা (২৬) ও শৈচিংহ্লা মারমা (৩১)। বান্দরবান সদর থানার ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বিকাল ৩টার দিকে পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আসাদুজ্জামান ও তার নেতৃত্বে সদর উপজেলার খানাসামা এলাকায় অভিযান চালায়। আটককৃতরা খানসামা এলাকায় চাঁদার জন্য তিনটি ট্রাক আটকে রেখেছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মটরসাইকেলে করে জামছড়ির দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়ার মুখে জামছড়ির ভিতরপাড়া এলাকায় চারটি মটরসাইকেল ফেলে ৬-৭ জন পালিয়ে যায়। পুলিশ অপর চারজনকে ধরতে সক্ষম হয়। ওসি জানান, এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়