ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পানি সচিব ও বাংলাদেশ টুডে পত্রিকার সাবেক সম্পাদক এম আসাফউদদৌলার বিরুদ্ধে আদালত অবমাননার রুলের ওপর আগামী সোমবার রায় দেবে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ দিনব্যাপী শুনানি গ্রহণ করে রায়ের এই দিন ধার্য করে।
শুনানির পুরো সময় আসাফউদদৌলা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন।
এ সময় আদালত আসাফউদদৌলাকে উদ্দেশ্য করে বলেন, "দেশের সব সচিবকে জানিয়ে দেন
bdnews24