২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিতে পারবেন প্রবাসীরাও

প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "প্রবাসীরা তাদের নিজ নিজ এলাকায় (যে এলাকা থেকে প্রবাসে গিয়েছেন) ভোটার তালিকাভুক্ত ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ভবিষ্যতে জাতীয় সংসদে উপস্থাপন করে অনুমোদন করিয়ে নেওয়া হবে।" এর ফলে প্রবাসে বসেই প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/কেএমএস/১৪৫০ ঘ.