২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা আ'লীগ সাংসদের বাসার সামনে বিস্ফোরণ

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ এম এস আকবরের বাসভবনের সামনে 'বোমা'র বিস্ফোরণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 06:20 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

মাগুরা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ এম এস আকবরের বাসভবনের সামনে 'বোমা'র বিস্ফোরণ হয়েছে। তবে এ সময় সাংসদ বাসভবনে ছিলেন না। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের মাহিলা কলেজ সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জেলা আওয়ামী লীগ সদস্য আবু রেজা নান্টুকে আটক করেছে। এম এস আকবরের ছোটভাই আলী আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে তার ভাইপো মাহবুবুল আকবর ও আবু রেজা নান্টুর মধ্যে কথা কাটাকাটি হয়। এর মীমাংসার জন্য রাতে আকবরের বাসভবনে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক বৈঠকে বসেন। বৈঠক চলাকালে বাইরে 'বোমা'র বিস্ফোরণ হয়। মাগুড়া সদর থানার ওসি আব্দুর রাকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একটি 'পটকা' বিস্ফোরিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নান্টুকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.