ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে ছয় মাসের অন্তবর্তী আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে এ মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ফজলুর রহমানের বেঞ্চ মীর কাসেম আলীর দায়ের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার মনিরুজ্জামান ঢাকার বিশেষ জজ আদালতে মীর কাসেমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিনই আদালত মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩০০ঘ.
bdnews24