২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে 'চরমপন্থী'র লাশ উদ্ধার

অপহরণের তিনদিন পর যশোরে এক 'চরমপন্থী'র লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:41 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

যশোর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিন পর যশোরে এক 'চরমপন্থী'র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার কোতয়ালি থানা এলাকার ইছালী ঋষিপাড়ার একটি ডোবা থেকে কোহিনূর রহমান (৪৮) নামে এই 'চরমপন্থী'র লাশ উদ্ধার করে পুলিশ। কোহিনূর সদর উপজেলার ইছালী গ্রামের ইরাদ আলীর ছেলে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য ছিলেন। পরে দল আলাদা হয়ে যাওয়া একটি গ্র"পের সঙ্গে যুক্ত হন। কোতয়ালী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে কোহিনূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশ' বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় একই এলাকার চরমপন্থী দলের অন্য একটি গ্র"প তাকে অপহরণ করে বলে নিহতের বড় ভাই নাসিরউদ্দিন ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, একই এলাকার জালাল ও মান্নানসহ আরো কয়েকজন কোহিনূরকে অপহরণ করেছে। লাশ উদ্ধারের পর রোববার বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জালালের বাড়ি ভাংচুর করে। ১৯৯৬ সালে কোহিনূরের বড় ভাই খলিলুর রহমান মনোহরপুর বাজারে খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/২২২৮ ঘ.