২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুই খুন: মামলায় যুবলীগ নেতাসহ আসামি ১৩

নাটোরে অপহরণ করে দুই তরুণকে হত্যার ঘটনায় জেলা যুবলীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

নাটোর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাটোরে অপহরণ করে দুই তরুণকে হত্যার ঘটনায় জেলা যুবলীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সদর থানায় মামলাটি করেন নিহত ইকবাল হোসেন সুজনের বাবা ফিরোজ হোসেন। মামলায় নাটোর জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সদস্য শরীফ ও রাসেলসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বাদীর ছেলে ইকবাল হোসেন সুজন কানাইখালি মহল্লায় এহিয়া চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন গত ১১ অগাস্ট সুজন ও ঢাকা থেকে আসা তার বন্ধু শাওন ওই বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোরে আসামিরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে সুজন ও শাওনকে অপহরণ করে নিয়ে যায়। এর সাতদিন পর ১৭ অগাস্ট সকালে সিংড়ায় তাদের লাশ পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। অভিযুক্ত জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান বলেন, রাজনৈতিক আক্রোশের কারণে তাদের দলের একজন প্রভাবশালী নেতা বাদীকে দিয়ে এই 'মিথ্যা মামলা' সাজিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.