নড়াইল, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায়' নড়াইলে এক ছাত্রলীকর্মী মারাত্মক আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৫টায় নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায় এ হামলা হয়।
আহত মো. মুকুল (১৮) নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্র। তিনি পৌরসভার কুড়িগ্রাম এলাকার মো. আসাদুর রহমানের ছেলে।
মুকুলকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক সুজিৎ কুণ্ডু জানান, মুকুলের ডান হাতের তিনটি আঙুল মারাত
bdnews24