ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন শপিং মল ও জনসমাগম স্থলে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে যাত্রাবাড়ির ধলপুরে তাদের বাসায় তল্লাশি কওে ছিনতাই করা মালামালসহ গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন- দলনেত্রী নাসিমা (৪০) ও মাকসুদা (৪০)।
এ দলে ১০ জন সদস্য রয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
সহকারি পুলিশ কমিশনার (এসি) দক্ষিণ মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোয়েন্দা পুলিশের একটি দল যাত্রাবাড়ি থানার ৫৪/২ নং ধলপুরের বাসা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে।"
আসাদুজ্জামান জানান, মহিলা পুলিশের সহায়তায় তাদের বাসায় তল্লাশি করে ১৫টি মোবাইল ফোন সেট, তিনটি ক্যামেরা, প্রচুর পরিমাণ ম্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমইউএস/কেএমএস/১৫০৯ ঘ.
bdnews24