২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলায় খালেদা ও তারেকের বিচার দাবি

২১ অগাস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত থাকার অভিযোগ করে তাদের বিচার দাবি করেছেন সাবেক বিএনপি সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মো. আখতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 02:25 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত থাকার অভিযোগ করে তাদের বিচার দাবি করেছেন সাবেক বিএনপি সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মো. আখতারুজ্জামান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গ্রেনেড হামলার সময় বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকলেও প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার ছেলে তারেক রহমান প্রতিমন্ত্রী বাবরের নিয়ন্ত্রক ছিলেন। তারা কীভাবে এবং কোন যুক্তিতে ২১ অগাস্টের গ্রেনেড হামলার দায় থেকে রেহাই পাবেন? জনগণের নিরাপত্তার জন্যে এর ন্যায় বিচার দাবি করেছেন মেজর আখতারুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/০০০০ ঘ.