২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

জেলা শহরের রেল লাইনের উপর গড়ে ওঠা হঠাৎ মার্কেটে শনিবার বিকালে ট্রেনে কাটা পড়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

বগুড়া, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের রেল লাইনের উপর গড়ে ওঠা হঠাৎ মার্কেটে শনিবার বিকালে ট্রেনে কাটা পড়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল জলিল (৬০) শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা। বগুড়া রেল স্টেশনের মাস্টার নজরুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ ডাউন বগুড়া এক্সপ্রেস স্টেশনে ঢোকার সময় আব্দুল জলিল ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.