নরসিংদী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল প্রাণ ফুড ফ্যাক্টরিতে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নুরুজ্জামান (২২) রংপুরের গঙ্গাচরা উপজেলার পাঁচপুর গ্রামের সৈয়দ আলী বাসফোর ছেলে।
প্রাণ ফুড ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সামসুল হক জানান, কারখানার শ্রমিক নুরুজ্জামান প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টায় বৈদ্যুতিক মটর চালু করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। কারখানার ডাক্তার চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়।
পরে পলাশ থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.
bdnews24