২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণর শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ঋণের অর্থ শোধ করতে না পেরে রাজধানীর আদাবরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার স্বামী দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণের অর্থ শোধ করতে না পেরে রাজধানীর আদাবরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার স্বামী দাবি করেছেন। তার নাম শাহিদা বেগম (৩৫)। শুক্রবার ভোর রাতে আদাবরের শনির বিল হাউজিংয়ে সুরুজমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শাহিদার স্বামী আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, একবছর আগে স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে শাহিদা ৩৫ হাজার টাকা ঋণ নেন। কিন্তু ঋণের কিস্তির অর্থ সময়মতো শোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির কর্মীরা প্রায়ই এসে তাকে চাপ দিত। বৃহস্পতিবার একজন কর্মী টাকা না দিলে মামলা করার হুমকি দেন। এ কারণে ভোর রাতে গলায় শাড়ি পেচিয়ে শাহিদা আত্মহত্যা করেন বলে তিনি অভিযোগ করেন। শাহিদার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। পারিবারিক অভাব অনটনে শাহিদা আত্মহত্যা করেছেন উল্লেখ করে আব্দুল হান্নান আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। আদাবর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, শাহিদার স্বামী আব্দুল হান্নানের প্রচুর দেনা রয়েছে। "শাহিদাও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেই এনজিও কর্মীরা ঋণ পরিশোধের জন্য প্রায়ই এসে চাপ দিতো। অন্য দেনাদারও এসে টাকার জন্য চাপ দিত। এসব কারণে শাহিদা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০০০ ঘ.