সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাষ্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমন্বয়ের সিদ্ধান্ত হওয়ার পরও সমন্বয় ছাড়াই কাজ করে চলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও পুলিশের অপরাধ বিভাগ।
পুলিশের এই দুটি শাখাই অপরাধ দমনে মাঠপর্যায়ে সরাসরি কাজ করে। কিন্তু আন্তঃসমন্বয়ের অভাবে অপরাধ দমনে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
পুরান ঢাকায় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গৌতম রায় হত্যার ঘটনায় এই সমন্বয়হীতার চরম প্রকাশ ঘটে। র্যাব ও ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) একই নামের দুজনকে গ্রেপ্তার করে। উভয় সংস্থাই দাবি করে, তাদের গ্রেপ্তার করা হায়দারই আসল খুনি। এ নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিভ্রান্তি নিরসনে পুলিশ সদর দপ্তরের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির প্রতিবেদনে এ বিষয়ে স্পষ্ট কোন সমাধান দেওয়া হয়নি।
তবে এ সময় পুলিশ সদর দপ্তর থেকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্যে র্যাব এবং অপরাধ বিভাগের পুলিশকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকও হয়।
কিন্তু ঘটনার পর চার মাস পার হলেও এ তদন্তের সমন্বয় সংক্রান্ত কোন আলোচনাই হয়নি পুলিশের এই দুই শাখার মধ্যে।
যে যার মতো তদন্ত করছে। আসামি ধরছে এবং প্রচারের জন্য সংবাদ সম্মেলন করছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক ও জাতিসংঘের পুলিশ সংস্কার প্রকল্পের উপদেষ্টা এ এস এম শাহজাহান স
bdnews24