২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্য মূল্যের নামে...

ন্যায্য মূল্যের নিত্যপণ্যের দোকানের নামে রাজধানীতে কমিউনিটি পুলিশের ইফতার সামগ্রী বিক্রিকে 'দুই নম্বরী' বলে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 06:50 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায্য মূল্যের নিত্যপণ্যের দোকানের নামে রাজধানীতে কমিউনিটি পুলিশের ইফতার সামগ্রী বিক্রিকে 'দুই নম্বরী' বলে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহিদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, সরকার দলীয় নেতা-কর্মীদের ঘনিষ্ঠজনেরা এসব দোকান চালাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব দোকানের মালিক বা কর্মচারীদের কেউই কমিউনিটি পুলিশের সঙ্গে সম্পৃক্ত নয়। মহানগরীর বিভিন্ন থানা সংলগ্ন খোলা জায়গায় স্থাপন করা হয়েছে এসব দোকান। 'ন্যায্য মূল্যের' নিত্যপণ্যের দোকান বলা হলেও সাধারণ বাজারের সঙ্গে এসব দোকানের দ্রব্যমূল্যের কোনো পার্থক্য নেই। অনুমতি না থাকলেও ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে কোনো কোনো দোকানে। ডিএমপি কমিশনার বলেন, "আমি শুধু জানি উত্তরায় সাতটি এবং ওয়ারীতে পাঁচটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দেওয়া হয়েছে। অন্য কোথাও এরকম দোকানের কথা আমি জানি না। "কিন্তু এসব দোকানে ইফতার সামগ্রী বিক্রি করার কথা নয়। আর যদি বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা না হয়, তাহলে এসব দোকানের কোনো প্রয়োজন নেই।" তিনি অরো বলেন, এটি 'নো প্রফিট নো লস' প্রজেক্ট। এখানে ব্যবসা করার কোনো সুযোগ নাই। এই প্রতিবেদকের উপস্থিতিতেই তিনি রমনা থানা ও নিউমার্কেট থানায় ফোন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। অনুসন্ধানে আরো দেখা যায়, শাহবাগ থানার সামনে শাহবাগ মোড়ের দু'টি ফুলের দোকান ফাঁকা করে বসানো হয়েছে শাহবাগ থানা কমিউনিটি পুলিশের ন্যায্য মূল্যে ইফতার সামগ্রী বিক্রির দোকান। এখানে নিত্যপণ্য পাওয়া যায় না। যে ইফতারি পাওয়া যায় তার সঙ্গে সাধারণ বাজারের কোনো পার্থক্য নেই। শাহবাগের এ দোকান পরিচালনা করছেন মো. কামাল হোসেন। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বয়। কতদিন ধরে কমিউনিটি পুলিশিং করছেন