২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সোমবার দিবাগত রাতে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

রাজবাড়ী, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সোমবার দিবাগত রাতে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম রানা মোল্লা (২৮)। তার বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামে। বাবার নাম মান্নান মোল্লা। পুলিশ জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রানাকে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি আলী নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে খবর পেয়ে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশ ওই বাসের যাত্রী রানাকে চ্যালেঞ্জ করলে সে পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। রানা মোল্লা একজন কুখ্যাত সন্ত্রাসী বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৮ ঘ.