২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন্নি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

বিজ্ঞাপনশিল্পী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি (২৪) হত্যা মামলায় সোমবার সাক্ষীরা না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপনশিল্পী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি (২৪) হত্যা মামলায় সোমবার সাক্ষীরা না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীকে আদালতের সমন পাঠানো হলেও তারা এদিন হাজির হননি। পরে ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান আগামী ১৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন সাক্ষ্যগ্রহণের সময় চান। যেসব সাক্ষীকে আবারো সমন পাঠানো হয়েছে তারা হলেন, মামলার বাদি কেরানীগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন, রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন ঠিকানার সৈয়দ রেজাউল করিম, মাহবুবুল করিম, নার্গিস তাহের ও বিনা। রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার একমাত্র আসামি পলাতক জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ্ ইলিয়াস রতন হাজিরা দেন। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় আইন অনুযায়ী অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয় আদালত। গত ১৪ জুলাই অভিকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে মামলায় অভিযোগ গঠন করে ১৬ অগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন একই বিচারক। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভি বর্তমানে কানাডা প্রবাসী। পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভি এখন দেশে ফেরার চেষ্টা করছেন। তিনি যেন বিমানবন্দর দিয়ে নির্বিঘে