২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজুল ইসলাম নোয়াখালীর নতুন জেলা প্রশাসক

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব সিরাজুল ইসলামকে নোয়াখালীর জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব সিরাজুল ইসলামকে নোয়াখালীর জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মিজানুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহীর বিভাগীয় কমিশনার নূরুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। তবে রাজশাহীর বিভাগীয় কমিশনার পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এসএএ/১৮২৩ ঘ.