২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান থেকে ১ কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সীটের নীচ থেকে শনিবার রাতে প্রায় এককোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্র উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সীটের নীচ থেকে শনিবার রাতে প্রায় এককোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্র উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মুদ্রাগুলো তিনটি প্যাকেটে কালো কসটেপ দিয়ে মোড়ানো ছিল। বিমান বন্দরের শুল্ক বিভাগের সুপারিনটেনডেন্ট ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজালাল বিমান বন্দরে সন্ধ্যা সাড়ে ৬ টায় অবতরণের পর যাত্রীরা নেমে যায়। পরে বিমান কর্তৃপক্ষ নিয়মানুযায়ী বিমানের ভেতরে পর্যবেক্ষণের সময় ৩৪ নম্বর সীটের নীচে তিনটি প্যাকেট দেখতে পায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ সেখানে গিয়ে প্যাকেট তিনটি উদ্ধার করে। কাস্টমস হাউজে এনে সবার সামনে প্যাকেট খোলা হয়। ইকবাল হোসেন জানান, প্যাকেট তিনটি থেকে উদ্ধার করা দিহরাম এবং রিয়ালের এই মুদ্রাগুলো গণনা করে বাংলাদেশী মুদ্রায় ৯৭ লাখ ৭১ হাজার টাকা দাঁড়ায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইকবাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএএ/২২০০ঘ.