ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানের তৃতীয় দিনে কূটনীতিক, উচ্চ আদালতের বিচারপতি, সামরিক ও বেসামরিক ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের আগে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৯৫৮ঘ.
bdnews24