ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি রাজধানীতে সহিংসতার ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে আরো দুই পোশাক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াকার্স ফেডারেশনের নির্বাহী পরিচালক বাবুল আখতার (৩৫) এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডবি−উএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার (৩৪)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে ।
স
bdnews24