ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু ও তখনকার বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অনেক ঘটনার তথ্য পাচ্ছে না এ সংক্রান্ত তদন্ত কমিশন।
ঘটনার পর অনেক দিন কেটে যাওয়ায় নির্যাতিতরা এখন তদন্ত কমিশনের কাছে আসতে আগ্রহী হচ্ছে না বলে মনে করছেন কমিশনের প্রধান মুহাম্মদ সাহাবুদ্দিন।
কমিশন এ পর্যন্ত এক হাজারের বেশি অভিযোগ পেয়েছে। তবে নির্যাতনের ঘটনার প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে কমিশনের ধারণা।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর হিন্দু স
bdnews24