২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পাসপোর্টসহ মিয়ানমারের পাঁচ নাগরিক গ্রেপ্তার

পাঁচটি জাল পাসপোর্টসহ মিয়ানমারের পাঁচ নাগরিক এবং বাংলাদেশি দুই দালালকে ঢাকার আশকোনা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি জাল পাসপোর্টসহ মিয়ানমারের পাঁচ নাগরিক এবং বাংলাদেশি দুই দালালকে ঢাকার আশকোনা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, মিয়ানমারের ওই নাগরিকরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলো। আটককৃতরা হলো- বাংলাদেশের আদমজী ও এরশাদ এবং মিয়ানমারের মো. কায়েস, হোসনে মোবারক, জাহেদ আলম, জহিরুল্লাহ ও মো. আমিন। তাদের কাছ থেকে ৬শ' মার্কিন ডলার এবং কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাসপোর্টগুলো চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের ঠিকানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার সকালে গোয়োন্দা বিভাগের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের চোরাচালান ও জালিয়াতি প্রতিরোধ দল বিমান বন্দর সংলগ্ন আশকোনা এলাকার হোটেল শুভ ইন্টারন্যাশনাল থেকে এই সাত জনকে গ্রেপ্তার করে। গোয়েন্দা ও অপরাধ তথ্য উত্তর বিভাগের সহকারী উপ কমিশনার মোল্লা নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযানে নেতৃত্ব দেন চোরাচালান ও জালিয়াতি প্রতিরোধ দলের প্রধান সহকারী কমিশনার (এসি) কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, "মিয়ানমারের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া সহজ। তাই এরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলো।" মনিরুজ্জামান বলেন, "মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন অপরাধ সংঘটন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ