২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জনযুদ্ধের আঞ্চলিক প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক কমাণ্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

বাগেরহাট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক কমাণ্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বুলবুল ইসলাম রানা (৩২)। বুধবার রাতে মংলা পৌরসভার কুমারখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচটি গুলিসহ একটি শার্টারগান উদ্ধার করা হয়েছে। রানা জনযুদ্ধের খুলনা ও বাগেরহাটের আঞ্চলিক প্রধান। তার বিরুদ্ধে বাগেরহাটের মংলা এবং খুলনার দাকোপ থানায় দুটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে বুধবার বাড়িতে এসেছে- এমন খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে তাকে অস্ত্রসহ গেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৩০৯ ঘ.