২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে নয়টি দেশের মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 06:47 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে নয়টি দেশের মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। সিঙ্গাপুরগামী বাংলাদেশি যাত্রী সানির (৩৪) কাছ থেকে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। আটককৃত বৈদেশিক মুদ্রার মূল্য ১ কোটি ৫৭ লাখ টাকা বলে জানিয়েছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সুপারিনটেনডেন্ট সামসুল ইসলাম খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানি রাত ১১টা ৫৫ মিনিটের সিঙ্গাপুরগামী ফ্লাইট ধরার জন্য সাড়ে ১০টায় বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের ভেতরে স্ক্যানিং মেশিনে তার দুটি ব্যাগে থাকা বৈদেশিক মুদ্রাগুলো ধরা পড়ে। সেগুলো বিশেষভাবে মোড়ানো ছিলো। সানিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এজে/১২৪৭ ঘ.