২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে আগুনে বাংলাদেশিসহ নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন শ্রমিক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 05:42 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন শ্রমিক মারা গেছে। মঙ্গলবার রাতে একটি সুগন্ধী তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ড হয়। ওই সময় শ্রমিকরা কারখানার পাশের গুদামে ঘুমিয়ে ছিলেন। দুবাই পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে বলে জানায় আবুধাবী ভিত্তিক দি ন্যাশনাল পত্রিকা। নিহতদের মধ্যে অন্তত তিনজন ভারতীয় নাগরিক। বাকিরা বাংলাদেশি ও পাকিস্তানি। তবে তাদের কারো নাম সুগন্ধী কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ জানাতে পারেনি। দুবাই দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে আফনান পারফিউমস নামের সুগন্ধী প্রস্তুতকারী কোম্পানির ওই কারখানা ও এর গুদামে আগুন লাগে। আগুনে কারখানাটি পুরোপুরি পুড়ে গেছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এ ঘটনার পর কোম্পানির আমিরাতি মালিক, তার ভারতীয় অংশীদার ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এইচএ/২৩৪০ ঘ.