২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রলীগের সংঘর্ষে নবীনবরণ পণ্ড

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে নবীনবরণ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

মাদারীপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে নবীনবরণ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। বুধবার দুপুরের এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. আবদুল কাইয়ুম সরদার সাংবাদিকদের জানান, নবীনবরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে ওসি জানান। কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন অনিক বলেন, ছাত্রলীগ ও শ্রমিকলীগের কয়েকজন কর্মী অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করলে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্র"পের কর্মীরা প্রতিবাদ করে। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। তিনি জানান, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় নবীনবরণ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- পুলিশ কনস্টেবল সালাউদ্দিন, ছাত্রলীগকর্মী বাপ্পী, সাজ্জাদ ও সাব্বির। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.