২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্ত্রীর হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ফরিদপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক খান মো. আব্দুল মান্নান এই রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী চৌধুরীকান্দা গ্রামের শেখ ফরিদ (৩০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ফরিদের বাবা শেখ আব্দুর রশীদ ও মা জরিনা খাতুনকে বেকসুর খালাস দিয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৩১ মে যৌতুকের জন্য ফরিদ তার স্ত্রী শিরিন আক্তারকে (৩০) আগুনে পুড়িয়ে মারাত্মক আহত করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিরীনের মৃত্যু হয়। এ ঘটনায় শিরিনের বাবা ওয়াদুদ খান বাদি হয়ে ফরিদ ও তার বাবা-মাকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.