২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে বিদ্যুৎ কার্যালয়ে হামলা-ভাংচুর, সংঘর্ষ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত ও বুধবার বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত ও বুধবার বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। শরীয়তপুরে বিদ্যুৎ কর্মচারীদের মারধর করেছে গ্রাহকরা। রাজশাহী, সাভার ও নাটোরে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর হয়েছে। চুয়াডাঙ্গায় হয়েছে সড়ক অবরোধ। এছাড়া পঞ্চগড়ে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে এক বৈঠকে বিক্ষুব্ধ গ্রাহকরা তেঁতুলিয়া বিদ্যুৎ কার্যালয়ের দুই কর্মচারীকে মারধর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- শরীয়তপুর: মঙ্গলবার রাতে এলাকাবাসী শরীয়তপুরের নড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের কর্মচারীদের মারধর করেছে। এরপর তারা ওই কার্যালয় ও কর্মচারীদের বাসায় তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পর ওই কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের প্রকৌশলী বিশ্বজিৎ কুমার দাস জানান, রাত ১১টার দিকে ১৫/২০ জন লোক বিদ্যুৎ অফিসে ঢুকে তাকেসহ লাইনম্যান রাশেদুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামকে মারধর করে। এক পর্যায়ে তারা অফিস ও কর্মচারীদের বাসায় তালা লাগিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করে বলেও তিনি জানান। নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের ফকির বলেন, "বিষয়টি শোনার পর পল্লী বিদ্যুতের লোকজনকে তালা খুলে অফিসে ঢুকতে বলেছি এবং পুলিশ মোতায়েন করেছি।" শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এম চন্দ্র বৈদ্য সাংবাদিকদের বলেন, লোড শেডিংয়ের পর যখন বিদ্যুৎ চালু করার সময় আসে তখনই ঢাকা থেকে আবার লাইন কেটে দেয়। বিদ্যুৎ দিতে না পারায় বিক্ষুদ্ধ কিছু লোক নড়িয়া অফিসের তিন কর্মচারীকে মারধর করে এবং অফিস ও কর্মচারীদের বাসায় তালা ঝুলিয়ে দেয়। রাজশাহী: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রাজশাহীর পুঠিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বুধবার স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে লোড শেডিংয়ের প্রতিবাদ জানিয়েছে। পরে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। পুঠিয়া পল্ল