ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর বুধবার রাতে পৃথক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "রমজান মানব জাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আত্মশুদ্ধি ও ক্ষমার অপার সুযোগ নিয়ে প্রতিবছর এই মাস আমাদের মাঝে উপস্থিত হয়।
"রোজার সংযম সাধনা গরীব ও ক্ষুধার্ত মানুষের দুঃখ বুঝতে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা, স
bdnews24