ঢাকা, অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি বাড়ানো ও প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদেরকে (ডিসি) নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দেশের ৬৪ জেলায় পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব সদর আলী বিশ্বাস এতে স্বাক্ষর করেন।
বাণিজ্য সচিব গোলাম হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা পর্যায়ে ডিসি এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে বাজার তদারকি (মনিটরিং) সংক্রান্ত কমিটি রয়েছে। এ কমিটি সাধারণত বাজার দর নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কাজ করে থাকে।
বাণিজ্য সচিব বলেন, "স
bdnews24