২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে উপসচিব পর্যায়ে রদবদল

প্রশাসনের উপসচিব পর্যায়ের ১৮ কর্মকর্তার পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 07:00 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ের ১৮ কর্মকর্তার পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এ রদবদল করে। এদের মধ্যে রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান সম্পত্তি কর্মকর্তা (সিএসও) হিসেবে উপসচিব সামসুল আলমকে একই অঞ্চলে বিনিয়োগ বোর্ডের পরিচালক, রাজশাহী বিনিয়োগ বোর্ডের পরিচালক আব্দুল হাকিমকে রেলওয়ের রাজশাহীর সিএসও, চট্টগ্রাম পেট্রোলিয়াম করপোরেশনের সচিব মোহাম্মদ নুরুল আমিনকে বেগমগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম আজাদকে চট্টগ্রাম পেট্রোলিয়াম করপোরেশনের সচিব, চট্টগ্রাম ভূমি সংস্কার বোর্ডের উপ-কমিশনার রশিদ আহমেদকে রেলওয়ের চট্টগ্রাম সদর পূর্ব বিভাগের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা, চট্টগ্রাম ওয়াসার সচিব মোকসেদুর রহমানকে চট্টগ্রাম ভূমি সংস্কার বোর্ডের উপ-কমিশনার, চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক নন্দ দুলাল বণিককে চট্টগ্রাম ওয়াসার সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম আঞ্চলিক আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মাহবুব কবিরকে বিনিয়োগ বোর্ডের পরিচালক, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌস বেগমকে চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারকে খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল হককে 'ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি'র সমন্বয়কারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপসচিব সৈয়দ নাজমুল হুদাকে 'কনস্ট্রাকশন অব ১.৩৫ লাখ মেট্রিক টন ক্যাপাসিটি নিউ ফুড গোডাউন' প্রকল্পের প্রকল্প পরিচালক, সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব বারেক উল্লাহ খানকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা (সিইও) আজম রফিকুর রহমানকে কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত কারিগরি ইউনিটের উপসচিব নিয়োগের জন্য পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক মনিরুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব সুশান্ত কুমার কুণ্ডুকে খুলনা ওয়াসার সচিব, ইরফান শরীফকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত আব্দুল মাবুদকে 'ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি'র সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/০০৫৫ ঘ.