২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় তেল ডিপোতে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি তেল ডিপোতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি তেল ডিপোতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মেঘনা জ্বালানি তেলের ডিপোতে তেলাবাহী জাহাজ মদিনা-২ এ এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় আরো দুই শ্রমিককে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডিপোতে কর্মরত শ্রমিকরা জানায়, চট্রগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে এসেছিলো মদিনা-২। রাত পৌনে ৮টার দিকে তেল খালাসের আগে ট্যাঙ্কের পাইপ বদলানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ইয়াসিন (৪৫) ও হেলাল (৩৪) নামের দুই শ্রমিক। এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করতে গিয়ে আরো দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। শ্রমিকরা জানান, ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস জমে থাকতে পারে। আর এই গ্যাসেই তাদের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। তারা জানান, দুর্ঘটনার পরপরই নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ও ঢাকার পোস্তগোলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। রাত ৯টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২০ ঘ.